জলবায়ু পরিবর্তন: ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

মোঃ ইসমাইল হোসেন :

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে দূষিত বায়ুর শহরের তালিকায় ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের মেগাসিটি ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

 

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ১৫১, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো; যার বায়ুমান স্কোর ১৭২।

 

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (বায়ুমান স্কোর ১৭০), তৃতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালা (বায়ুমান স্কোর ১৬০), চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (বায়ুমান স্কোর ১৬০) এবং পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর (বায়ুমান স্কোর ১৫১)।

 

আইকিউএয়ারের স্কেল অনুযায়ী, বায়ুর মান স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মান্য করা হয়।

 

এছাড়া বায়ুর মান স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়; এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই বিভাগের আরো খবর