ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়ের চিত্র ডেস্ক:

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় তিনি বেইজিং থেকে ঢাকায় পৌঁছান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও সেখানে উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সরকারি সফর সম্পন্ন করেন।

এই বিভাগের আরো খবর