সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে স্বল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্তে হাসপাতাল পরিচালনায় দায়িত্বে গাফিলতির বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে প্রায় তিন ঘণ্টার মধ্যে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হলে মৃত এক শিশুর স্বজন রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন।
ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে মৃত্যুর কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় অতিরিক্ত সময় নিয়ে তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্বভাবে তদন্ত প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত যৌথ অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালটিকে আর্থিক জরিমানাও করে।
তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর