দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

সময়ের চিত্র ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না দেওয়ার লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন।

তিনি বলেন, দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে বিবেচনা থেকেই প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এর আগে একই দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা জানিয়েছিলেন তিনি।

 

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।

 

পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

 

সম্প্রতি ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে অস্ত্র দেখা যাচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে তাঁর পদত্যাগের ঘোষণা এল।

এই বিভাগের আরো খবর