চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়ে তার মা চলে যান বলে জানা গেছে। পরে বিভিন্ন সূত্রে বিষয়টি নিশ্চিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ।তারা জানান, গত৮মে ২০২৬ রাত ৮টার দিকে চরফ্যাশন হাসপাতালে মহিলা ওয়ার্ডের ১১৪নং রুমে অজ্ঞাতনামা এক মহিলা অন্য এক রুগীর বিছানার পাশে টয়লেটে যাওয়ার কথা বলে অজ্ঞাত শিশুকে রেখে যায়। এই ছিল সন্ধ্যা ৬টার ঘটনা। প্রায় ২ ঘণ্টা অতিবাহিত হলেও মহিলা না ফিরে আসার কারণে অন্য রুগীর আত্মীয়দের সন্দেহ হয়। পরে ফারজানা (১৫) ও লিজা (২২), রুগীর এই দুই আত্মীয়, শিশুটি কান্না করতে থাকলে হাসপাতালে ঐ সময় কর্মরত ডাক্তারকে অবহিত করেন। ডাক্তার আশরাফুল ইসলাম দিপু দ্রুত ঐ শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় থানায় অবগত করলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে বাচ্চাটি দেখাশোনার দায়িত্ব দেন । পাশাপাশি চরফ্যাশন থানাকে শিশুটির মাকে খোঁজার নির্দেশনা দেন। চরফ্যাশন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মাকসুদুর রহমান জানান, শিশুটি খিচুনিজনিত সমস্যায় ভুগছেএবং তাদের তত্ত্বাবধানে আছে। বর্তমানে শিশুটিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা, সেবা ও পরিচর্যা প্রদান করা হচ্ছে। বিষয়টি জানার পর থেকেই শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ।
এ ঘটনায় এলাকায় মানবিক আবেগের সৃষ্টি হয়েছে। সমাজের বিত্তবান, দায়িত্বশীল ও মানবিক ব্যক্তিদের শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিশুটির সুস্থতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।