স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের নিশ্চিত ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ থাকা অবস্থায় সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৪৫ শিশু।
একই সময়ে হামে আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২ হাজার ৪৮৯ জন এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ শিশু।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৭৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৯ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।