স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মডেল প্রেস ক্লাবের ঢাকা মহানগর কমিটির মত বিনিময় সভা শুক্রবার (৭ নভেম্বর) শিল্পকলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ছে।
ঢাকা মহানগর কমিটির সভাপতি মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এফ,রহমান রূপক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডঃ সৈয়দ আল আমিন রোমান, দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক এ,আর,এম মামুন।
বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক এম, এ,রাসেল, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফুল নাহার, কবির শাহ, ইসমাইল , সপ্তমী মন্ডল ঋতু, ঈশিতা মন্ডল,জেসমিন আকতার রোদেলা, রাবেয়া প্রমুখ।
বক্তরা বলেন, সংবাদ কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপন ও দায়িত্বশীল হতে হবে।
ন্যায়, সততা ও পেশাদারিত্বের মিশেলে সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে বাংলাদেশ মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য।