সময়ের চিত্র ডেস্ক:
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো চার দিনে অনুষ্ঠিত হবে।
রুটিন অনুযায়ী—
২১ ডিসেম্বর: বাংলা
২২ ডিসেম্বর: ইংরেজি
২৩ ডিসেম্বর: গণিত
২৪ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। বিজ্ঞান ও বাংলাদেশ-विश्वপরিচয়— দুটি বিষয়ে প্রতিটি পরীক্ষার সময় দেড় ঘণ্টা করে হলেও একসাথে মোট তিন ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।
পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান-প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করতে পারবেন। উত্তরপত্রের ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনা যাবে না। কেবল কেন্দ্রসচিব এর ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।