সময়ের চিত্র ডেস্ক:
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান।
সম্প্রতি বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের প্রচণ্ড চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। তাই দায়িত্ব শেষ করেই পদ থেকে সরে দাঁড়ানোই তার লক্ষ্য।
আগামী ২০২৬ সালের ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমি প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করব। প্রথম কাজ হলো ভোটার তালিকা হালনাগাদ করা। পুরনো তালিকা রয়েছে, তবে সেটিকে নবায়ন করতে হবে। নির্বাচন কমিশনকে দ্রুত সক্রিয় করে তোলার উদ্যোগ নিচ্ছি।”
কারকি আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হলে তিনি নির্ধারিত সময়েই ক্ষমতা হস্তান্তর করবেন এবং সেই দিন থেকেই নিজেকে মুক্ত মনে করবেন।