শিপু ফরাজী,চরফ্যাশন :
চরফ্যাশন পূজা মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ প্রস্তুতি। দেবী দুর্গা তাঁর ভক্তদের ডাকে সাডা দিয়ে মর্ত্যলোকে শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক হয়ে আসবেন। এ সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন সকল মাতৃভক্ত।এমন প্রত্যাশায় ক্ষণ গণনা করছেন হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষ। আসছে পঞ্চমী তিঁথিতে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দেবী দুর্গা আদ্যাশক্তি ও রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ; যিনি ভক্তদের প্রতি করুণা ও শক্তি দেখিয়ে থাকেন। যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক শুভ এবং পবিত্র মুহূর্ত। সারা দেশের মতো চরফ্যাশনে ও শিল্পীদের এখন ব্যস্ত সময় কাটছে। চলছে প্রতিমা গড়ার শেষ পর্যায়ের কাজ। মা দুর্গার অবয়ব দিতে ইতোমধ্যে শিল্পীরা তাঁদের দক্ষ হাতের নিপুণ ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন অধিকাংশ প্রতিমা।শ্রী শ্রী কালীবাড়ী,পৌর হিন্দু যুব কমিটির উদ্যোগে শ্রী শ্রী শারদীয়া দূর্গা পূজা মন্ডপ, শ্রী শ্রী হরি মন্দির বাড়ি পূজা মন্ডপ,ও মোহনবাসি মজুমদার বাড়ি সংলগ্ন কালিবাড়ি মন্দির পূজা মণ্ডপের শিল্পী ফরিদপুর ভাংঙ্গার বাসীন্দা বিষন্নু পাল জানান, “দেবীদুর্গা অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত করতে আসছেন । ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্য দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে বিভোর রয়েছেন ‘মা’ ভক্তরা। বিষন্নু পাল নিজের মনের মতো করে প্রতিমায় মা দুর্গার অবিকল অবয়ব তুলে ধরতে দিন-রাত পরিশ্রম করেছেন।সবগুলো মণ্ডপে শিল্পীরা নিপুন হাতে গনেশ,শ্বরস্বতি, কার্তিক, অসুর, সিংহ, পেঁচা, হাঁস, মযূর, সাপ, লক্ষি, মহাদেবের মূর্তি বানাচ্ছেন । প্রতিমা তৈরি এবং প্রতিমায় রং-তুলির আঁচর প্রায় শেষ। এখন রংতুলির ফিনিশিং টাচ দিচ্ছেন।চরফ্যাশন উপজেলায এবছর একটি পৌরসভা ও ২০টি ইউনিযনে মোট ১৪ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে চরফ্যাশন পৌরসভায় ৫টি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আরো ৮ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে।
চরফ্যাশন শ্রী শ্রী কালীবাড়ী সার্বজনীন দূর্গা পূজা মপের পুরোহিত দুলাল চন্দ্র গাঙ্গুলী জানান, এবার দেবী দুর্গা গজে ( হাতিতে) চড়ে আসছেন। ফিরবেন দোলায (পালকিতে) চড়ে। গজে দেবীজানানর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক, যা একটি শুভ ইঙ্গিত বহন করে বলে তিনি জানান।
শ্রী শ্রী কালীবাড়ী পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী হদয় চন্দ্র শীল জানান, ধর্ম যার যার উৎসব সবার আসন্ন দূর্গা পূজা উৎসবে স্থানীয শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মন্দির প্রাঙ্গণে বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা বসবে। তাই জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সকলকে আগাম আমন্ত্রণ জানিয়েছেন।
চরফ্যাশন উপজেলা পূজা উদযাপন শ্রী শ্রী কালি বাড়ি কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপে সভাপতি শ্রী বাবু পরেশ দেবনাখ বলেন, এবছর চরফ্যাশন উপজেলায় ১৩টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন সদস্যদের সাথে মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার চরফ্যাশন র্সাকেল মো: মেহেদি হাসান জানান, প্রত্যেকটি মন্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ১৩টি দুর্গাপূজা কমিটি সভাপতি-সম্পাদকসহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। পূজা উদযাপনের সময় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক, আনসার বাহিনী, চৌকিদাররা ২৪ ঘন্টা পাহারা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিখি বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চরফ্যাশন উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপে পূজা সুষ্ঠুভাবে, উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।