নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালাতে শুরু করে এবং ভেতরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জলকামান ব্যবহার করে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ ধাপে ধাপে বিক্ষোভকারীদের সরিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে।
এটি পুনরাবৃত্ত ঘটনা। গত ৩১ আগস্টও একদল বিক্ষুব্ধ ব্যক্তি একই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।