জাজিরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা 

জাজিরা প্রতিনিধি:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আনন্দ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে জাজিরা উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

পালং জাজিরা-শরীয়তপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় জাতীয়বাদী যুবদলের সাবেক সহ-কোষাদক্ষ রোকনুজ্জামান তালুকদারের নেতৃত্বে জাজিরা উপজেলা বিএনপি ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

 

জাজিরা থানার সামনে থেকে শুরু হওয়া আনন্দ মিছিল উপজেলা চত্বর প্রদক্ষিণ করে টিএন্ডটি মোড়ে গিয়ে জনসভায় রূপ নেয়। সমাবেশে রোকনুজ্জামান তালুকদার বলেন, বিএনপি জনগণের দল, দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

 

আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুধু উৎসব নয়, এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও আমাদের স্মরণের দিন। খুনি হাসিনা সরকার জনগণের বাক স্বাধীনতা কেরে নিয়ে নিয়েছিল এখন সময় এসেছে ভোটের মাধ্যমে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।

 

আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন। তাদের রক্ত বৃথা যাবে না, সেই রক্তের ওপর দাঁড়িয়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরবে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।”

 

জনসভার সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন চৌকিদার,

 

জাজিরা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম আক্কাস মাস্টার, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শিপন হাওলাদার কুন্ডেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্রদের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম রনি মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন রিপন মুন্সি, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন কবিরাজ, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাদবর, জাজিরা উপজেলা জাসাস সভাপতি লুৎফর কবিরাজ, সাধারণ সম্পাদক মহসিন মৃধা, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক হাসিনা সিকদার ও বিথী আক্তার, উপজেলা ছাত্রদলে নেতা আল ইসলাম মির্ধা, বড়কান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ছৈয়াল এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোহেল চৌকিদার, মহসিন হাওলাদার। মোহাম্মদ আলী সারে। আল ইসলাম তরিকুল ইসলাম মেহেদী হাসান অনন্ত, মোস্তফা মহসিন নির্ধা, শওকত মুন্সি জহিরুল ইসলাম তুহিন, বাদল। কামরুল ইসলাম হাওলাদার। সুলতান মুন্সী, মোশারফ ব্যাপারি, জাকির হাওলাদার, কামাল মাদবর, আবু কালাম কবিরাজ জসিম বেপারী ফয়সাল সর্দার, কোরবান কাজী, দেলোয়ার বেপারী, লিয়াকত মাদবর, তপু ঢালী, শওকত মুন্সি, সাদ্দাম হোসেন, মোজাম্মেল মাল, মামুন সেখ, বাদশা শেখ, আজিজুল হাকিম, মাসুম মৃধা, শফিকুল ইসলাম, সেলিম কোতোয়ার, ইলিয়াস মাতবর রাব্বি সোয়ালসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আনন্দ র‍্যালি ও জনসভায় উপজেলা ও পৌরসভা বিএনপির অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তার আদর্শকে ধারণ করেই আগামী দিনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

এই বিভাগের আরো খবর