গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এম এইচ শাহীন, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের বাসনে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি মহাসড়কের নাওজোড় থেকে বের হয়ে সাবেক বাসন থানা প্রদক্ষিণ করে মাম সিএনজি পাম্পের সামনে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকৃতির জাতীয় ও দলীয় পতাকা বহন করেন। এতে নেতৃত্ব দেন বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

 

এসময় প্রধান অতিথি হিসেবে বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, দীর্ঘ ১৭ বছর পর এই বিজয় র‍্যালিতে অংশ গ্রহণ করতে পেরেছেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে বিজয় উৎসব করতে পারি নাই।এই বিজয় উৎসব ধানের শীষের বিজয় উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসে সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে আরও অংশ নেন ১৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিদ তালুকদার, বাসন মেট্রোথানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ- কোষাধ্যক্ষ কাজী মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সাজু সরকার, সহ- শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সানি প্রমূখ। এছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ওলামাদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর