নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ লিয়াকত আলী মোল্লা-কে বিভাগটির সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-২) মোঃ আজিজুল হক স্বাক্ষরিত ওই অফিস আদেশে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।