নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠক জরুরি বসছে ।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এ বৈঠক বসছে
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বৈঠকের সুনির্দিষ্ট সময় ও স্থান এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত, এই তিনটি বিষয় প্রধান আলোচ্য হবে।