ভোলায় সাহেবের চর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ভোলা।

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে অবস্থিত সাহেবের চর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  বিদ্যালয়ের মাঠে গতকাল ৪ মার্চ সোমবার সম্পন্ন হয়েছে ।

৪ মার্চ সোমবার ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ দুলাল মহাজন।  অনুষ্ঠানে গেস্ট অব অনার এর আসন অলংকৃত করেছেন ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন, মানিক মিয়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিল, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদার, চরসামাইয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সাহেবের চর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের  ক্রীড়া শিক্ষক মোঃ মোস্তাক আহমেদ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ অলিউল্লাহ দুলাল মহাজন তার বক্তব্যে বলেন , বিদ্যালয়টি এবছর নতুন ভাবে স্থাপিত হয়েছে।  প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন,বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে বিদ্যালয়ের পাঠ দানের অনুমতি স্বীকৃতি সহ সার্বিক উন্নয়ন ও সহযোগিতা করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকলের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগের আরো খবর