ভোলা প্রতিনিধি :
বিএনপি ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রধম দিনে ভোলার আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা সড়ক এলাকায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মুনতাসির আলম চৌধুরী রবিন এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করেন। পরে ভোলা- লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে মধ্যে বিক্ষোভ মিছিল করেন।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এক দফা দাবি আদায়েল লক্ষ্যে রাজপথ থেকে যে কোন কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞা ব্যাক্ত করেন।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন,গণতন্ত্র ওভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছেন,সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি।ভোটচোর সরকারের পতন ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় রাজপথে থাকবে।
এসময় শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণ-গ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা লুকু চৌধুরী,মীর রনি,কামাল মোল্লা সহ আরো অনেকে।