নয়াপল্টনে পুলিশের গুলিতে যুবদল নেতা নিহতের অভিযোগ-বিএনপির

অনলাইন ডেস্ক:

পুলিশের গুলিতে  শামীম মোল্লা নামের একজন যুবদল নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।

মির্জা ফখরুল বলেন, পুলিশের গুলিতে মুগদা থানা যুবদল নেতা শামীম নিহত হয়েছেন।

নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। তার বাবার নাম ইউসুফ মোল্লা।

এর আগে সংঘর্ষে আহত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে শামীম মোল্লা মারা যায় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

 

এই বিভাগের আরো খবর