মির্জা ফখরুল ’কাঁদানে গ্যাসে অসুস্থ

নিজস্ব প্রতিবেদক:

সরকার পতনের এক দফা দাবি আদায়ে চলমান সমাবেশে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোয়া তিনটার দিকে নয়াপল্টনে তাদের মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর বিএনপি মহাসচিব টিয়ারশেলে আক্রান্ত হন। এসময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে, পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

 

এই বিভাগের আরো খবর