খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের 

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে মানুষটি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তাকে আজ গৃহবন্দি করে রেখেছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা আশা করি তার পরিবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে আবেদন করছে তা সরকার বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং সরকার পতনের একদফা দাবিতে সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে- কারণ উনি মুক্ত থাকলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে। উনি (খালেদা জিয়া) মুক্ত থাকলে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া যাবে না।
মির্জা ফখরুল বলেন, সব নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। সরকারের বেঁধে দেওয়া দাম কেউ মানছে না। সব জায়গায় আওয়ামী লীগের সিন্ডিকেট। সংসার চালাতে নারীরা হিমশিম খাচ্ছে। এ সরকারের আমলে আজ কেউ নিরাপদ নয়।
এই বিভাগের আরো খবর