চাকরি ফেরতের দাবিতে দপ্তরে দপ্তরে মতিউর রহমান, বললেন—‘অন্যথায় আমার ফাঁসি চাই’

জাহিদ হাসান, ঢাকা:

 

চাকরি পুনর্বহালের দাবিতে সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস (ইউনিট-৩)-এর সাবেক কর্মী মতিউর রহমান বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

 

তার আবেদনে শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিটিএমের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

আবেদনে মতিউর রহমান দাবি করেন, তিনি গাজীপুরের বিকে বাড়ী, তালতলী, মনিপুর এলাকায় অবস্থিত সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস (ইউনিট-৩)-এ কর্মরত ছিলেন। তার অভিযোগ, ২৩ জুলাই ২০২৬ তাকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

তিনি আরও দাবি করেন, অতীতেও তিনি একই ধরনের হয়রানি ও জুলুমের শিকার হয়েছেন। তার ভাষ্য, যদি তার কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক; অন্যথায় তাকে পুনরায় চাকরিতে বহাল করার দাবি জানান।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর