এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রার ঘোষণা

জাহিদ হাসান, ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা।

 

আজ বুধবার (১০ জুন ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে।

 

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সেলিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহনাজ আকতার রানুসহ বিভিন্ন শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নন-এমপিও শিক্ষকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান।

 

নেতারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।

এই বিভাগের আরো খবর