কাশিমপুর থানা পুলিশের অভূতপূর্ব সাফল্য;

নিখোঁজ মাইশাকে ২৪ ঘন্টায় পরিবারের কাছে ফেরত 

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:

কাশিমপুর থানার অফিসার ইনর্চাজ মোল্লা খালিদ হোসেনের বিচক্ষণতায় নিখোঁজ মাইশাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৭ ই মে)।

জানা যায়, গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সাতবারি এলাকায় থেকে মারিয়া মাইশা (১০) নামে এক শিশু হারিয়ে যায়। শিশুটির পিতার নাম-মোঃ হাসান খান, মাতা- আকলিমা, সাং- সাতবাড়ী, সারদারঞ্জন, থানা- কাশিমপুর, গাজীপুর মেট্রোপলিটন, গাজীপুর।

হঠাৎ মেয়েটিকে এক মহিলা বলে যে, তার মা ( মেয়েটির মা) মহিলার সাথে যেতে বলেছে। মেয়েটি মহিলার কথা বিশ্বাস করে তার সাথে রওনা করে। মূলতঃ মেয়েটিকে Hypnotized করে মহিলা নিজের নিযন্ত্রণে নিয়ে যায়। মেয়েটির বাসা থেকে বেরিয়ে তারা হেঁটে প্রথমে হাতিমারা মোড়ে যায় এবং সেখানে গিয়ে মহিলা এক বোতল জল কিনে অটোরিকশায় মেয়েটিকে তুলে নিয়ে কোনাবাড়ি আমবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাসের অপেক্ষা করে। ইতোমধ্যে থানায় জিডি হলে আমি হোয়াটসঅ্যাপ এএসআই এবং এসআই গ্রুপ কলে সংযোগ করে চতুর্দিকে যার সোর্স লাগিয়ে দিতে বলা হয়।

 

কাশিমপুর থানার জিডি নং ৯১৭ তারিখ ১৭/০৫/২০২৬। মেয়েটি নিখোঁজ হয় ১৬.০০ ঘটিকা তারিখ ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ । উদ্ধার হয় ১৯.০০ ঘটিকা, তারিখ ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ। সাতবাড়ির লোকজনদেরও প্রতিটি বাস স্ট্যান্ডে খোঁজ নিতে বলি। আল্লাহর রহমতে মহিলা মেয়েটিকে কোনাবাড়ি আমবাগ এলাকায় রেখে চলে যায় এবং সাতবাড়ির কিছু ছেলে মেয়েটিকে সেখানে পায়। পরে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এই বিভাগের আরো খবর