ঈদুল আজহা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন

সময়ের চিত্র ডেস্ক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতেও দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি বাতিল করে এদিন সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত ছুটির সূচি অপরিবর্তিত থাকছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। মাঝখানে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবে।

একইভাবে কলেজ পর্যায়েও ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিন।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ১১ জুন। সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ২১ দিনের দীর্ঘ বিরতি

এই বিভাগের আরো খবর