পিন্টু শেখ :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)। বুধবার (০৭ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা আরও সুসংহত করা সম্ভব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ, ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী ও সাব্বির আহমেদ হাজরা, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতা হোসেন অমি, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ক. ইয়াসিন মোহাম্মদ তুহিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তারসহ কেন্দ্রীয়, ঢাকা বিভাগ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমানুষের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। তাই সাংবাদিকদের নিজেদের অধিকার রক্ষায়ও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সাংবাদিকতা করতে পারলে কোনো শক্তিই সাংবাদিক সমাজকে পিছিয়ে রাখতে পারবে না। আমাদের এক নীতিতে, এক কাতারে থেকে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি সংহতি প্রকাশ করেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।