বিমানে প্রশিক্ষণার্থী নারী পাইলটকে হয়রানির অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিমানের এক প্রশিক্ষণার্থী নারী পাইলটকে শারীরিক, মানসিক ও আচরণগতভাবে হয়রানির অভিযোগ উঠেছে আরেক প্রশিক্ষণার্থী পাইলট সাদিফ হোসেনের বিরুদ্ধে। অভিযোগকারী নারী পাইলটের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সহকর্মীর অনাকাঙ্ক্ষিত আচরণ, মৌখিক অসদাচরণ, অযাচিত ফোনকল এবং মানসিক চাপের শিকার হয়ে আসছেন।

অভিযোগকারী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি একাধিকবার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি আরও দাবি করেন, তার প্রতি অনভিপ্রেত ইঙ্গিত, মৌখিক হয়রানি এবং এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণও করা হয়েছে। বিষয়টি থেকে পরিত্রাণ পেতে তিনি সংশ্লিষ্ট প্রশিক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও অভিযোগ করেন বলে জানান। তবে তার অভিযোগের যথাযথ প্রতিকার না পেয়ে বরং প্রশিক্ষণসংক্রান্ত জটিলতার আশঙ্কা দেখানো হয়েছে বলেও দাবি তার।

এ বিষয়ে অভিযুক্ত পাইলট সাদিফ হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করলেও, গণমাধ্যমকর্মীর পরিচয় পাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরো খবর