ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে নির্ধারিত সময়েই তিনি তার কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে ৯টা ১ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান।

কার্যালয়ে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে দাপ্তরিক কাজ শুরু করেন।

এদিন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর