সময়ের চিত্র ডেস্ক:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন ডা. শফিকুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন। সেখানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।