চাঁনখারপুল হত্যাকাণ্ড: রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি

সময়ের চিত্র ডেস্ক:

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চাঁনখারপুল এলাকায় ছয়জন হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার রায় দেওয়ার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা ঘোষণা করা সম্ভব হয়নি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার প্রস্তুতি নিলেও সময় স্বল্পতার কারণে তা স্থগিত করা হয়। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং বাকি চারজন পলাতক। গ্রেপ্তার আসামিরা হলেন—শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা এলাকার সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

মামলার বিচারিক কার্যক্রমে ট্রাইব্যুনালের সামনে মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য শোনার পর রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত হলেও তা এখন ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করাী হলো।

এই বিভাগের আরো খবর