রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। একই ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (আজ) রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায়, বসুন্ধরা মার্কেটের পেছনে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করা হলে আজিজুর রহমান ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত আনোয়ার হোসেনকে চিকিৎসার জন্য বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবর্ষণের ঘটনায় দুজন আহত হন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর