মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল

বগুড়া প্রতিনিধি :

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যের অসামঞ্জস্য পাওয়া গেছে। পাশাপাশি নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়েও গরমিল ধরা পড়েছে। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তিনি হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল না করায় তার প্রার্থিতা বৈধতা পায়নি।

আরও যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন—সেলিম সরকার (গণ অধিকার পরিষদ) এবং রেজাউল করিম তালু (স্বতন্ত্র)।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বগুড়া-২ আসনের নির্বাচনী চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।

এ আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—

মীর শাহে আলম (বিএনপি),

মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী),

মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

এই বিভাগের আরো খবর