সময়ের চিত্র ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ আনুমানিক দুপুর ১২টায় প্রচারিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সকালে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারিয়েছে। তিনি এ মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন।