মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর যুব উন্নয়নে ৫ দিনের প্রশিক্ষণ শেষে আজ সকাল ১০ টা সময় উপপরিচালক এস এম ওবাইদুর বাসার ৩০ জন উদ্যেক্তা প্রশিক্ষণর্থী হাতে উদ্যেক্তা সাটিফিকেট তুলে দেন।এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মো আমিনুল ইসলাম সাগর কোর্স কোঅর্ডিনেটর।
এস এম ওবাইদুর বাসার বলেন এই উদ্যেক্তা সাটিফিকেট কে শুধু সাটিফিকেট হিসেবে ঘরে তুলে রাখলে হবে না। যুব উন্নয়ন থেকে লোন নিয়ে চাকরি আশা না করে নিজেকে বড় উদ্যেক্তা করে গড়ে তুলতে হবে। যাতে বাংলাদেশের অর্থ নীতিতে অবদান রাখতে পারে। নিজের কর্মসংস্থান তৈরী করে আরো বেকারের যেন কর্মসংস্থান গড়ে বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে হবে। দেশ কে যেন আমরা বিদেশে সামনে একটি সফল ও কর্মশীল দেশ হিসাবে পরিচিত লাভ করতে পারি। আমরা বাঙ্গালী জাতি বিশ্বের সামনে মাথা উচু করে দাড়াতে পারি।
উদ্যেক্তা প্রশিক্ষণর্থী রেবেকা বলেন আমি মাশরুশ চাষে একজন সফল চাষী। মাশরুম দেশ ও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কিন্তু আমি অর্থিক ভাবে সফল না হওয়ার কারনে মাশরুম চাষে বিভিন্ন সময় হুমকির মুখে পড়ে যায়। তাই আমি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেক্তা টেনিং করাবে জানলে আমি ভতি হয়েছে। এখান থেকে যদি লোন মাধ্যমে সরকার আমাকে বড় উদ্যেক্তা হতে সাহায্য করলে আমি মাশরুম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করব। যা আমাদের দেশকে রেমিটেন্চ যোদ্ধা হিসাবে গড়ে তুলব। আমার মাশরুম বাগানে ১০/১৫ জনের কাজের জায়গা গড়ে ওঠেছে। এসব বেকার যুবক মাশরুম খামারে কাজ করে। তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা যোগান দিচ্ছে। আরেক উদ্যেক্তা বলেন আমি রেশমি সুতা দিয়ে বিভিন্ন ধরনের হাতে ও পায়ের মোজা তৈরি করি। এবং শীতের বাচ্চাদের সকল ধরনের পোশাক তৈরী করি। আমার এইখানে ৫ জন বেকারের কর্মসংস্থান গড়ে তুলেছি। এখন আমাকে সরকার লোন দিয়ে সহযোগী করলে আমি আরো মেশিন কিনে একটি ছোট মিনি কারখানা তৈরী করব।
এসব উদ্যোক্তা কথা শুনে এস এম ওবাইদুর বাসার বলেন আমি লোন পেতে ও বড় উদ্যেক্তা হওয়ার জন্য আপনাদের সহযোগিতা করব। আপনারা লোনের আবেদন করেলে প্রর্দশন করে যারা যোগ্য হবেন সকলকে আমরা লোন ব্যবস্থা করে দিতে সরকার সহোযোগিতা করবে।
প্রকৌশলী মো আমিনুল ইসলাম বলেন নিজেকে বড় করতে গেলে শুধু চাকরি আশা করা যাবে না নিজেকে মনে করতে হবে আমি যেন বড় উদ্যেক্তা হয়ে বেকারদের চাকরি ব্যাবস্থা করতে পারি। এবং সকলকে যেন সফল উদ্যেক্তা হিসাবে দেশ ও জাতির গর্বের কারন হতে পারেন। বাংলাদেশে সফল ব্যাক্তিদের তালিকায় নিজেদের নাম অর্জন করতে পারেন।