ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সময়ের চিত্র ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

 

রিটে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়, যেখানে রুল নিষ্পত্তির আগে পুরো নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার আহ্বান করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দাখিল করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, রিটের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে অনুষ্ঠিত হতে পারে।

 

রিট আবেদনে প্রশ্ন তোলা হয়েছে—কেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করা হবে না। এ বিষয়ে আদালতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর