প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী (বাগেরহাট) :
চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫। সোমবার সকালে কলেজের নিজস্ব মাঠে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা রুনা গাজীর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রোকেয়া খানম, অফিসার ইনচার্জ, চিতলমারী থানা। মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী, মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ডা. সজল কান্তি বিশ্বাস, সদস্য, পরিচালনা পরিষদ। শেখ অনিক, বিদ্যোৎসাহী সদস্য। মশিউর রহমান খান, বিদ্যোৎসাহী সদস্য। রবিউল আলম, দাতা সদস্য। মনিরুজ্জামান, বিদ্যোৎসাহী সদস্য। বলাই চাঁদ বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য। অনুষ্ঠানে কলেজের সকল অভিভাবক সদস্যরাও উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী।