ফকিরহাটে চোলাই মদ ও ইয়াবাসহ সুমন পোদ্দার আটক

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় সুমন পোদ্দার (৩০) নামে এক মাদককারবারিকে আটক করে পুলিশ। তিনি চিতলমারীর খড়মখালী এলাকার শ্যামা পোদ্দারের ছেলে।

 

রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফকিরহাটের ফলতিতা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ড্রামের ভেতর সংরক্ষিত চোলাই মদ ও ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আরেকজন পালিয়ে যায়।

 

পরে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আটক সুমন পোদ্দারকে আদালতে সোর্পদ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর জানান, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর