চিলমারীতে কর্তব্যরত পুলিশ (এসআই) এর হঠাৎ মৃত্যু 

 হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে “মডেল থানায় কর্তব্যরত পুলিশ (এসআই) হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (২৩ই নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম  আসাদুজ্জামান আসাদ। তার নিজ বাড়ী নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকায়। তিনি হামিদুল হকের ছেলে বলে জানা যায়। জানাগেছে, শনিবার (২২ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান আসাদ হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় আশপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে, পরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে  চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করছি বলে জানান তিনি। তার এই হঠাৎ মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
এই বিভাগের আরো খবর