চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশনে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে বক্তব্য সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ।
বক্তারা বলেন, সরকারী প্রণোদনার উন্নত জাতের বীজ যা বাজার মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে দিয়ে থেকে। সরকারী এ প্রণোদনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চরফ্যাশন উপজেলার মোট ১ লক্ষ ২২ হাজার ৮শ ৪টি কৃষক পরিবারের মধ্যে ১২ হাজার ৮শ ৭০ জন কৃষক বিনামূল্যে সরকারী কৃষি প্রণোদনার গম, সরিষা,সূর্যমুখী সূর্যমুখী (হাইব্রিড) , চীনাবাদাম, সয়াবিন, মুগ,মসুর,খেসারী,ফেলন বীজ পাচ্ছেন ।