সেতু দাবিতে তেঁতুলিয়া নদী সাঁতরে পার করলেন ২২ শিক্ষার্থী

ভোলা প্রতিনিধি:

ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানাতে এবার ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছে ২২ শিক্ষার্থী। লংমার্চের অংশ হিসেবে তারা সাঁতরে পার হয়েছেন তেঁতুলিয়া নদী। প্রায় তিন চতুর্থাংশ কিলোমিটার নদীপথ অতিক্রম করেন তারা।

 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পাশের ঘাট থেকে শিক্ষার্থীরা নদীতে নামেন। পরে সাঁতরে চর চটকিমারা খেয়াঘাটে পৌঁছান তারা।

 

এর আগে গত মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ার এলাকা থেকে ঢাকামুখী লংমার্চের যাত্রা শুরু হয়। তিন দিনের হাঁটা শেষে লংমার্চ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক পেরিয়ে লালমোহন ও বোরহানউদ্দিন হয়ে বৃহস্পতিবার ভোলা সদরে পৌঁছায়। এরপর সেখান থেকে পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হয়। লংমার্চটি বরিশাল হয়ে সেতু ভবনের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

 

লংমার্চে অংশ নেওয়া মেহেদী হাসান বলেন, “ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। উচ্চপর্যায়ের দায়িত্বশীলরা ডিসেম্বরে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু এখনো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই প্রতিবাদের অংশ হিসেবে নৌযান ব্যবহার না করে আমরা নদী সাঁতরে পার হয়েছি।”

 

তিনি আরও জানান, নদী সাঁতারের সময় একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা শেষে আবার দলে যোগ দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস পাইপলাইন সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ

 

লংমার্চে অংশ নেওয়া বেশিরভাগ শিক্ষার্থী ভোলার

বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

এই বিভাগের আরো খবর