গণভোটের মাধ্যমেই জাতীয় ঐক্য সম্ভব : জাতীয় ঐক্য জোট

স্টাফ রিপোর্টার:

‎জুলাই সনদের বাস্তবায়নে গণভোটের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.) মিলনায়তনে।

 

 

‎বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ফটো জার্নালিস্ট ভবনের দ্বিতীয় তলায় এই সভার আয়োজন করে জাতীয় ঐক্য জোট।

 

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাশেমী।

 

‎তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের মতামতই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি, তাই গণভোট ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

 

 

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা।

 

‎তিনি বলেন, জুলাই সনদ শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার। গণভোটের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে দেশের ভবিষ্যৎ।

 

‎এ সময় জাতীয় ঐক্য জোটের প্যানেল প্রধান সমন্বয়কারী সাখাওয়াত হোসেন শুভ বলেন,

 

‎আমরা রাজনৈতিক বিভাজন নয়, ঐক্য চাই। জনগণের রায়ই হবে আমাদের দিকনির্দেশনা।

 

‎সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শাহ্ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, সমন্বয়কারী, জাতীয় ঐক্য জোট। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের কণ্ঠকে প্রাধান্য দিতে হবে। এটাই হবে সত্যিকারের জাতীয় ঐক্যের ভিত্তি।

 

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ মাসুদ হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম সমাজ ও মুখপাত্র জাতীয় ঐক্য জোট। তিনি বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক এক গণপ্রক্রিয়া। জনগণই আমাদের শক্তি।

 

‎এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, প্যানেল মুখপাত্র জাতীয় ঐক্য জোট। তিনি বলেন,

 

‎জুলাই সনদের সফল বাস্তবায়নই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের গ্যারান্টি।

 

‎সভায় বাংলাদেশ ইনোভেশন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। গণভোটই হবে জাতীয় ঐক্যের পরীক্ষিত পথ।

 

‎অনুষ্ঠানে জাতীয় ঐক্য জোটের বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর