রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে মহাজনপাড়া এলাকায় ভেসে ওঠে দীপেশ দেওয়ানের মরদেহ। এর আগে বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া এলাকায় উদ্ধার হয় অপর ছাত্র ডেনিজেন চাকমার মরদেহ।
জানা যায়, মঙ্গলবার রাতে দুর্গাপূজা দেখে ফেরার পথে ঝড়ে পড়া নৌকাটি মহাজনপাড়া এলাকায় ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন দীপেশ ও ডেনিজেন।
সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা জানান, দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজের ছাত্র এবং ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে পড়াশোনা করতেন। তারা দু’জনই সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।