এম এইচ শাহীন, গাজীপুর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর গাছা এলাকার একটি সিএনজি পাম্পের সামনে মহানগর বিএনপির আনন্দ র্যালিতে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিততে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় বর্ণাঢ্য র্যালিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত ছিলো।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, কোনাবাড়ি মেট্রোথানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ প্রমুখ। ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল সহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।