বিগত ১৬ বছর বাংলাদেশ ছিল গণতন্ত্র ও মানবতাহীন: আমানুল্লাহ আমান 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে আমানুল্লাহ আমান বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশ ছিল গণতন্ত্র ও মানবতাহীন।একদলীয় শাসন ব্যবস্থা ছিলো।

এই ষোল বছর প্রায় এক দশক বেগম খালেদা জিয়া তো পালিয়ে যাননি। তিনি বলেছিলেন আমার মৃত্যু হলেও এই দেশেই থাকবো।তাকে ওয়ান ইলেভেনে চলে যেতে বলেছিলেন, তিনি যাননি।তারেক রহমানকে বলেছিলেন বিদেশে চলে যাননি তিনি। তিনি বলেছিলেন, মৃত্যু হলে এদেশের মাটিতে হবে।

তিনি বলেন, পালানোর একদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন, শেখের বেটি পালাইনা, আওয়ামী লীগ পালাইনা। একদিন পরেই সে পালিয়ে গেছে। শেখ হাসিনা তার গোষ্ঠীসহ বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার ভয় ছিলো বলেই পালিয়ে গেছে।

মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিলে উদ্বোধনী বক্তব্য একথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোষরদের বিচার এই দেশের মাটিতেই ফাঁসি হবে। কেউ বাঁচাতে পারবেনা। বাংলাদেশের মাটিতে তার রাজনীতি চলবেনা।

সামনের নির্বাচনে যাকেই প্রার্থী দেওয়া হবে তাকেই ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করতে হবে।

 

দীর্ঘ ১৬ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন২০২৫ আজ শনিবার বেলা ১১ টার সময় মেহেরপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইসচেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

উদ্বোদক হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপার্সন বেগস খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল ও খুলনা বিভাগীয় সম্মেলন কমিটির আহবায়ক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য সচীব অ্যাডভোকেট কামরুল হাসান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান।

মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠণের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে বিএনপির হাজার হাজার নেতা কর্মী

২০০৬ সালে মেহেরপুর জেলার সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

এই বিভাগের আরো খবর