নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সমর্থন জামায়াতের

সময়ের চিত্র ডেস্ক:

 

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করার দাবির প্রতি সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংগঠনটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে এ কথা জানান।

 

ডা. তাহের বলেন, “নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি ছিল পরিকল্পিত ঘটনা। তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

 

তিনি আরও অভিযোগ করেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের দমননীতির পুনরাবৃত্তি মনে করিয়ে দিয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ-অধিকার পরিষদের দাবির সঙ্গে জামায়াতও একমত বলেও উল্লেখ করেন।

 

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীতে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সেনা ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন।

এই বিভাগের আরো খবর