জাপা-গণঅধিকার সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ, গুরুতর আহত ভিপি নুর

সময়ের চিত্র রিপোর্ট:

রাজধানীতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে গুরুতর অবস্থায় সহযোগীরা হাসপাতালে নিয়ে যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরে যেতে বলে। একইসঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। তবে তারা অবস্থান বজায় রাখলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুরসহ বহু নেতা-কর্মী আহত হন।

 

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ একাধিক কর্মী আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

হাসপাতাল থেকে রাশেদ খাঁন অভিযোগ করেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।”

 

ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর