চরফ্যাশন প্রতিনিধি: ‘জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠন’এই প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশন উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যভিত্তিক মানবিক দর্শন বিষয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন।
উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক নেতা আমিরুল ইসলাম মিন্টিজ, সহকারি কমিশনার ভূমি এমাদুল হোসেন, জামায়াত ইসলামির প্রতিনিধি এডভোকেট রায়হান, ইসলামি আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মোআব্বাস উদ্দিন,গণ অধিকার সভাপতি মাসুদ চৌধুরী, বিজেপি সভাপতি সালাউদ্দিন। মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী ও আইসিটি কর্মকর্তা প্রমুখ।
স্থানীয় বিভিন্ন এনজিও প্রতিনিধি, ১২জন ‘জুলাই যোদ্ধা’পরিবারেরর সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও চরফ্যাশন খাস মহল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সের শিক্ষার্থীরা এবং চরফ্যাশন এতিম খানার ছেলেরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত সকলে সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে শপথ বাক্য পাঠ করেন, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়কে তুলে ধরে।