আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
গত ১৪ মে ২০২৫ ইং তারিখ, রাত ১০টা ৩০ মিনিটের সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার থেকে ১০০ গজ পূর্বে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জহিরুল হক, এএসআই মোঃ ইকবাল হোসাইন এবং তাদের সঙ্গে থাকা পুলিশ ফোর্স।
গ্রেফতারকৃত সোহেল রানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামের আজিম বাড়িতে, কবরস্থানের সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির এবং মাতার নাম শিরিনা আক্তার।
তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারা অনুযায়ী মামলা (নম্বর-১৭, তারিখ-১৫/০৫/২০২৫) রুজু করা হয়েছে।
আখাউড়া থানার পুলিশ জানায়, এই ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।