আখাউড়া প্রতিনিধি:
আখাউড়া থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। পুলিশের একটি চৌকস দল, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে অংশগ্রহণ করেন এএসআই আলতাব হোসেন, এএসআই জহিরুল ইসলাম, এএসআই মাইন উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে সিআর-৬২৪/২৪ (আখাউড়া) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সেলিম ভূইয়া (পিতা-মৃত আকসু ভূইয়া) এবং তার স্ত্রী মোছাঃ রানী বেগম (স্বামী-মোঃ সেলিম ভূইয়া), উভয়েই নয়াদিল, আখাউড়া বাসিন্দা—তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া, মেট্রো দায়রা মামলা নং-৩৭৮/১০ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোসাঃ নিপা (স্বামী-দুদ মিয়া, পিতা-গিয়াসউদ্দিন, সাং-কুড়িপাইকা, আখাউড়া) এবং নরসিংদী থানার মামলা নং-৪০(৭)১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোছাঃ রিনা বেগম (স্বামী-মোঃ দুলাল মিয়া, সাং-বাগানবাড়ী, আখাউড়া) —তাদেরকেও একই অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আখাউড়া থানা পুলিশ।