ভোলা প্রতিনিধি: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার(১৫ মে) সকালে চাঁদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণের সভাপতিত্বে সচিব আঃ করিম ১২কোটি ৫৯ লক্ষ ৭ হাজার ৮০ টাকার বাজেট উপস্থাপন করেন।
স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে নলকূপ, স্যানিটেশন, প্রান্তিক জনগোষ্ঠী, নারী শিশু প্রতিবন্ধীর উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে ইউনিয়ন পরিষদ জনকল্যাণ মূখী এই বাজেট প্রনয়ন করেন।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাস্টার, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, ইউপি সদস্য এমএন জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম পাটওয়ারী, মমতাজ বেগম প্রমূখ।