নিজেস্ব প্রতিদেক :
জনাব সুদত্ত চাকমা উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) নিযুক্ত লাভ করায় আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতি সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ৩২ নম্বর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন।
এসময় বঙ্গবন্ধু স্মৃতি সৌধ ও যাদুঘর-এর প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমীন আক্তার,বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কলাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আগামিকাল ০২ তারিখ তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে যথাযোগ্য মর্যাদায় সম্মান প্রদর্শন করার উদ্যোগ নিয়েছেন।
আরো পড়ুন